ইলেকট্রন বিন্যাস ছাড়াই ১-২১ মৌলের যোজনী নির্ণয়
কি ভাবছেন ইলেকট্রন বিন্যাস ছাড়াই কোন মৌলের যোজনী নির্ণয় সম্ভব। হ্যাঁ সম্ভব । আজকে আপনাদের এমনি একটি মজার নিয়ম শিখাবো যা আপনার ধারনাকে পরিবর্তন করে দিবে। আপনার জ্ঞানকে করবে সমৃদ্ধ।
মুখস্ত বিদ্যা আর নয় টেকনিকে হবে সবকিছু জয়।
পেজ সূচিপত্র : টেকনিকে ১-২১ টি মৌলের যোজনী নির্ণয়
যোজনী কাকে বলে
যোজনী ও যোজ্যত কি একই
ধাতুর যোজনী
অধাতুর যোজনী
যোজনী নির্ণয়ের শর্টকাট টেকনিক
২২-৩০টি মৌলের যোজনী নির্ণয়ের শর্টকাট টেকনিক
উপসংহার
যোজনী কাকে বলে
একটি পরমাণু অপর পরমাণুর সাথে যুক্ত হবার ক্ষমতাকে যোজনী বলে ।যেমন, সোডিয়াম ১টি ইলেক্ট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে।অতএব সোডিয়াম পরমাণুর যোজনী ১।
একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর বা একযোজী পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকে যোজনী বলে।যেমন,নাইট্রোজেন তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে অথ্যাৎ নাইট্রোজেনের যোজনী ৩।
কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কে যোজনী বা যোজ্যতা বলে।
যেমন, N(7) = 1s2 2s2 2px1 2py1 2pz1
ইলেক্ট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে যে, নাইট্রোজেনের শেষ কক্ষপথে তিনটি বিজোড় ইলেক্ট্রন রয়েছে অতএব, নাইট্রোজেনের যোজনী বা যোজ্যতা ৩।
যোজনী ও যোজ্যতা একই শুধু ভাষাগত পার্থক্য ।
১-২১ মৌলের যোজনী নির্ণয়ের টেকনিক
২,১০,১৮ এই তিনটি ম্যাজিক সংখ্যার সাহায্য ১-২১টি মৌলের যোজনী নির্ণয় সম্ভব । আজকে আমরা সেই নিয়মটিই শিখবো।
২,১০,১৮ এই তিনটি সংখ্যার সাথে তুলনা করতে হবে, যেমন, সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা ১১ যা ১০এর ১ কাছাকাছি অথ্যাৎ সোডিয়ামের যোজনী ১।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url